ডেঙ্গু প্রতিরোধে জেসিআই ঢাকা স্পার্কসের ‘ফাইট দ্য বাইট’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬ |   

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং শিশুদের সুরক্ষায় জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা স্পার্কসের উদ্যোগে ‘ফাইট দ্য বাইট, প্রটেক্ট এভরি চাইল্ড’ শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর ড. আজমল হাসপাতাল অডিটরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ব্যক্তিগত ও পারিবারিক পর্যায়ে সতর্কতা এবং আক্রান্ত ব্যক্তির সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অফরনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হাজ্জাজ বিন মুজিব। তিনি ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণ প্রতিরোধের উপায় এবং শিশুদের সুরক্ষায় পরিবার ও সমাজের করণীয় সম্পর্কে আলোচনা করেন।

জেসিআই ঢাকা স্পার্কসের ২০২৬ লোকাল প্রেসিডেন্ট সিনেটর রায়হান আহমেদ দীপ বলেন, ‘একটি দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে সমাজের যেকোনো স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সচেতনতা ও সঠিক পদক্ষেপই আমাদের শিশুদের ডেঙ্গু থেকে সুরক্ষিত রাখতে পারে।’ সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি এমআর ট্রেডার্সের সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের মধ্যে মশারি বিতরণ করা হয়। কর্মসূচিটি বাস্তবায়নে দায়িত্ব পালন করেন প্রজেক্ট চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শুভ এবং কো-চেয়ারম্যান মৌমিতা সিদ্দিকা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌমিতা সিদ্দিকা।

আয়োজকদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা ও অনুষ্ঠানস্থল প্রদানের জন্য ড. আজমল হাসপাতালের পরিচালক মীর সাদমান আলী এবং অফরনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।


মন্তব্য লিখুন :