ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

হাছিবুর রহমান | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১০ নভেম্বর ২০২৫ |   

আজ রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ড হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে, অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কি না কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা— সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


মন্তব্য লিখুন :