জামালপুরের বিশ্ব ডায়বেটিস দিবস পালিত

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ৭ ঘণ্টা আগে | আপডেট: ৭ ঘণ্টা আগে |   

ডায়াবেটিসের দেরি নয় ব্যবস্থা নিন এখনই এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরের বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ নভেম্বর সকালে জামালপুর ডায়াবেটিস সমিতির আয়োজনে জামালপুর ডায়াবেটিস হাসপাতাল থেকে শোভাযাত্রা বের হয়ে সবার প্রদক্ষিণ করে.।পরে তমালতলায় এক সমাবেশে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন,জামালপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজিব খান সহ আরো অনেকে। এ সময় বক্তারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে পরিণত খাদ্য গ্রহণ, নিয়মিত শরীর চর্চা করার পাশাপাশি টেনশন মুক্ত থেকে সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে ডায়াবেটিস মুক্ত থেকে আগামীর সমৃদ্ধ  নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান জানান।


মন্তব্য লিখুন :