পরিচালনা পর্ষদ: শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কতোটা প্রয়োজন

রমজান মাহমুদ : | প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৫ |   

বাংলার শিক্ষা ব্যবস্থা খুবই প্রাচীন। বৌদ্ধ, সেন ও মুঘল আমলেও এদেশে শিক্ষার প্রচল ছিল। সে সময় মূলত ধর্মীয় শিক্ষাই প্রধান্য ছিল। এছাড়া পাঠশালা ছিল একজন গুরু অনেক শিষ্যকে পড়াতেন। মূলত পাঠশালাগুলোতে ধর্ম শিক্ষার পাশাপাশি একজন মানুষের জীবন পরিচালনার যে সামান্য জ্ঞান অর্জন করতে হয় তাও শিখানো হতো। পাঠশালায় সবাই যেতেন না। যারা একটু সচেতন ছিলেন তারাই কেবল পাঠশালায় যেতেন বিদ্যা শিক্ষা গ্রহণে। বাকিরা মক্তব, মন্দির ও অন্যান্য উপাসনালয় কেন্দ্রীক শিক্ষা গ্রহণ করতেন। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য কোন কমিটি ছিল না। একজন পণ্ডিত, গুরু, ওস্তাদ ও হুজুর কেন্দ্রীক পরিচালিত হতো শিক্ষালয়গুলো। মূলত যিনি শিক্ষাদানের সাথে জড়িত থাকতেন, তিনিই শিক্ষালয় পরিচালনা করতেন। বৌদ্ধ, সেন, সুলতানী ও মুঘল সময়কালে রাজা, বাদশা, জমিদার ও অন্যান্য সচেতন প্রভাবশালী ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা ও প্রতিষ্ঠায় নানা সাহায্য সহযোগিতা করলেও কখনো শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সরাসরি জড়িত থাকতেন না।  শিক্ষকই থাকতেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় সর্বময় ক্ষমতার অধিকারী। সে সময় শিক্ষকের মর্যাদাও ছিলো অনেক। একজন শিক্ষক থাকতেন সবার উপরে। আর এটি অর্জন করেছিলেন শিক্ষক তার কর্ম দ্বারা, সততা দ্বারা।

১৮০০ শতকে মূলত এদেশে আধুনিক শিক্ষার গোড়াপত্তন ঘটে ইংরেজদের মাধ্যমে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে। এর পরপর ১৮১৭ সালে হিন্দু স্কুল, ১৮১৮ সালে হেয়ার স্কুল,  ১৮৩৫ সালে ঢাকা কলেজিয়েট স্কুল, ১৮৩৮ সালে যশোর জেলা স্কুল ও ১৮৪০ সালে ফরিদপুর জেলা স্কুলসহ বাংলার বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠে।১৮৩৫ সালে ফার্সি ভাষা বাদ দিয়ে ইংরেজি ভাষাকে রাষ্ট্রীয় দাপ্তরিক ভাষা ঘোষণা করা হলে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার উপর সরকার প্রভাব বিস্তার করে। ১৮৫৭ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিদিষ্ট নিয়ম কানুনের মধ্যে চলে আসে। শুরুতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠাতা পরিবার কর্তৃক পরিচালিত হতো। এসময় কমিটির কাজ ছিল প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় কিভাবে শিক্ষার্থীরা ভালো করবে তার কলাকৌশল নির্ধারণ। এ পর্যন্তই ছিল কমিটির কাজ। 

এক সময় শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের নিয়ে  নানা অনিয়মের  অভিযোগ আসতে থাকে। এতে প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে পরিচালনার জন্য ইংরেজ সরকার নানা চিন্তা ভাবনা করে। অত:পর শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের উপর খবরদারির জন্য প্রতিষ্ঠানের বাহিরের লোক দ্বারা কমিটি গঠনের প্রথা শুরু করে সরকার। এভাবেই কমিটি প্রথা সৃষ্টি হয়। এসময় কমিটির সভাপতি থাকতেন জেলা প্রশাসক বা মহকুমা প্রশাসক।  আর সেক্রেটারি নির্বাচিত হতেন স্থানীয় প্রভাবশালী দাপুটে কোন ব্যক্তি। কমিটির অনুমোদন দিতো কলকাতা বিশ্ববিদ্যালয়। ১৯৪৭ সালে দেশ বিভক্তির মধ্য দিয়ে পূর্ববাংলার কমিটি গঠনের দায়িত্ব পায় শিক্ষা অধিদপ্তর।  ১৯৬১ সালে সরকার কমিটি গঠনের ক্ষমতা ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে প্রদান করে।  সেই থেকে অধ্যবদি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠন করে আসছে শিক্ষা বোর্ড। ১৯৭২ সাল থেকে পরিচালনা পর্ষদের সেক্রেটারির দায়িত্ব পান প্রধান শিক্ষকরা। আর এতেই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন তারা। মূলত তারা সেক্রেটারির পদ মর্যাদা পাওয়ার মধ্যদিয়ে স্বৈরাচারী মনোভাব সম্পন্ন হয়ে উঠেন। একাডেমিক  ও আর্থিক সিদ্ধান্তের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো তিনি এককভাবে নেন। প্রয়োজনে নিজের বলয়ের কোন শিক্ষকের সাথে পরামর্শ করেন। এভাবেই চলছে দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। অথচ যে কমিটিগুলো নির্বাচিত হয়ে আসেন সে কমিটির অনেকেই ভেতরের এসব খবর জানেন না! ফলে 

অধিকাংশ কমিটির বিরুদ্ধে নানা সময় নানা অভিযোগ উঠে। অথচ কমিটি প্রচলন হয়েছিল শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান যাতে ভালোভাবে পরিচালিত হয় এদিকে লক্ষ্য রেখে। প্রতিষ্ঠান প্রধানরা তাদের ইচ্ছে মতো পছন্দসই ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করেন। কমিটির সবস্থানে নির্বাচনের বিধান থাকা সত্বেও শিক্ষক প্রতিনিধির মতো গুরুত্বপূর্ণ নির্বাচনগুলো প্রধান শিক্ষকরা নিজেদের আনুগত্য শিক্ষকদের নিয়ে গঠন করে থাকে। যদি অভিজ্ঞ কোন কমিটি নির্বাচিত হতে না পারে তাহলে প্রধান শিক্ষকরা যেভাবে খুশি সেভাবে প্রতিষ্ঠান পরিচালনা করেন। আর এতে একটি প্রতিষ্ঠান সবদিক থেকে পিছিয়ে পরে। প্রতিষ্ঠান পরিচালনায় সভাপতিদের থেকেও প্রধান শিক্ষকের দায়িত্ব বেশি থাকে। অথচ একজন অসৎ ও অদক্ষ প্রধান প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে গুরু পিং তৈরি করে তার পছন্দসই বলয়ের মাধ্যমে নিজের স্বার্থসিদ্ধি আদায় করে নেন।  এসব নিয়ে অধিকাংশ শিক্ষক প্রকাশ্যে প্রতিবাদ না করলেও বিভিন্ন সময় শিক্ষকরা অনলাইন ভিত্তিক নানা গ্রুপে লেখালেখির মাধ্যমে প্রতিবাদ জানান। সরকার ২০২৫ সালের ২৮ আগষ্ট সর্বশেষ  মাধ্যমিক  ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য গেজেট প্রকাশ করে,  এতে দেখা যায় সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ যারা নির্বাচিত হবেন তারা পরপর দু'মেয়াদের বেশি বিদ্যালয় পরিচালনায় সম্পৃক্ত হতে পারবেন না। এতে সাধারণ শিক্ষকরা বেশ উৎফুল্ল হয়েছেন। সবচেয়ে বেশি খুশি হয়েছেন সভাপতি পদে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তে সরকারের উচ্চ শিক্ষিত কোন ব্যক্তি হবেন জেনে। নতুন যারা সভাপতি হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসবেন তারা যদি এটি পরিচালনায় চতুর না হন তাহলে বরাবরের মতো প্রতিষ্ঠান প্রধানদের হাতে পূর্বের মতো জিম্মি হয়ে থাকবেন। এতে কমিটির এতো বড় পরিবর্তন কোন লাভ হবে না। তখন সাধারণ শিক্ষরা পূর্বের মতোই বলতে থাকবেন- 'শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি প্রথাই বিলুপ্ত হওয়া উচিত।' এ প্রথা বিলুপ্ত হলে সাধারণ শিক্ষকরা কতোটুকু সুবিধা পাবেন সেটি উপলব্ধির দরকার...

লেখক: শিক্ষক ও গবেষক।


মন্তব্য লিখুন :