নাসিরনগরে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নাসিরনগর প্রতিনিধি : | প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৫ |   

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিস্ফোরক ও নাশকতার মামলায় উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নাসিরনগর উপজেলার হরিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি। বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, গ্রেপ্তার ফারুক মিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিনি কার্যক্রম নিষিদ্ধ হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য ও নাশকতার অভিযোগে থানায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।


মন্তব্য লিখুন :