নীলফামারী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
নীলফামারী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদকে (৫৫) গ্রেপ্তার করেছে রংপুর মহানগর পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে নগরের ধাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহিদ মাহমুদ নীলফামারী সদর উপজেলার খয়রাত হোসেন সড়ক থানাপাড়া এলাকার বাসিন্দা। তিনি নীলফামারী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে নীলফামারী থানায় মামলা রয়েছে। রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসিআতাউর রহমান জানান, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন শাহিদ। তাকে নীলফামারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।

