জামালপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তির ৮ বছরের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি : | প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৫ |   

গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সোমবার (৮সেপ্টেম্বর) দুপুরে এক ব্যক্তিকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমর ট্রইব্যূনাল আদালত-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। দোষী এবং সাজাপ্রাপ্ত ব্যক্তি হলেন, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মদনের চর গ্রামের মোঃ লাল মিয়ার ৩৫ বছর বয়সী ছেলে মোঃ মিজানুর রহমান । নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৫ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে মিজানুর রহমানকে দোষী সাব্যস্ত করেন। সেই সাথে আদালত মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দেন। ভুক্তভোগীকে এই জরিমানার টাকা দিতে হবে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক জানায়, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মদনের চর  গ্রামের মোঃ আতাউল্লাহ’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকে প্রতিবেশী মিজানুর রহমানের ক’ুদৃষ্টিতে দেখিতেন তিনি। তিনি প্রায়শই তাকে কু’নজর প্রস্তাব দিতেন। গত ২০২৪ সালের ১২ মার্চ ভুক্তভোগী তার স্বামীর মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান। এ সময় মিজানুরের পাশেই ভুট্টা ক্ষেত আছে, সে তাকে দেখেই ভুট্টা ক্ষেত থেকে এসে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে ধরে জোর পূর্বক ভুট্টা ক্ষেত নিয়ে যায় এবং তাকে জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। কিন্তু তার কান্না শুনে তার স্বামী এবং স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং কাপড় ছেঁড়া অবস্থায় তাকে উদ্ধার করে এবং সে মিজানুর রহমান চলে যায়। এরপর ২০২৪ সালের ১৬ মার্চ দেওয়ানগঞ্জ থানায় মামলা করিতে যায় এবং দেওয়ানগঞ্জ থানায় মামলা নিতে অনিহা প্রকাশ করিলে কোর্টে মামলা করে। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচারের জন্য মামলাটি আসিলে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৫ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি পরীক্ষা নিরীক্ষা করার পর মিজানুরকে দোষী সাব্যস্ত করেন এবং আট বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন এবং ৫০ হাজার টাকা জরিমানারও  নির্দেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. এবং তাকে সহায়তা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এ. পি. পি. এডভোকেট রেজিনা আকতার এবং আসামী পক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মোঃ মোতাকাব্বির হোসাইন রুবেল।


মন্তব্য লিখুন :