জামালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর প্রতিনিধি : | প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৫ |   

বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সোমবার ( ১ সেপ্টেম্বর ) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জামালপুর জেলা বিএনপি।  এ উপলক্ষে ১ সেপ্টেম্বর, সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।

আলোচনা সভা শেষে ফৌজদারি মোড় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।


মন্তব্য লিখুন :


আরও পড়ুন