ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও এক রোগীর মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো : | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫ |   

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে সুলেমা খাতুন (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত সুলেমার গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার ডাকুয়া গ্রামে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের ইনচার্জ ডাক্তার এমদাদ উল্লাহ খান জানান, নিহত সুমেলা গত মঙ্গলবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু শনাক্তের পাশাপাশি নানা রোগে ভুগছিলেন তিনি। তিনি আরও জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ১১১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে পুরুষ রোগী ৭৭, নারী ২৫ জন এবং শিশু রয়েছে ৯ জন। এ পর্যন্ত চলতি বছরে ১৫ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। 



মন্তব্য লিখুন :