ভূমিকম্প পরবর্তী বিকল্প যোগাযোগ স্থাপন ও উদ্ধার কার্যক্রমের উপর জামালপুর ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত
ভূমিকম্প পরবর্তী দূর্যোগ এলাকায় বিদ্যুৎ ও টেলিকম নেটওয়ার্ক বিচ্ছিন্ন থাকায় বিকল্প যোগাযোগ ব্যবস্থায় বিধ্বস্থ ভবনে আটকে পরা লোকজনদের উদ্ধার ও অগ্নি নির্বাপন কার্যক্রমের উপর মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেকের সার্বিক তত্ত্বাবধানে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে জামালপুর,শেরপুর,সরিষাবাড়ী ও ইসলামপুর ফায়ার স্টেশনের সদস্যরা অংশ নেয়। মহড়ায় জামালপুর পৌরশহরের খাজা ফিলিং স্টেশনে অগ্নিকান্ড নির্বাপন,জামালপুর রেলওয়ে ওভারপাশের দক্ষিণ পাশে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকা হতে আহত পথচারীদের উদ্ধার,শহরের বিসিক শিল্প নগরী এলাকায় বিধ্বস্থ তিনতলা ভবন থেকে হতাহতদের উদ্ধার এবং বিএডিসি(সেচ) অফিসে বিধ্বস্থ চারতলা ভবন থেকে হতাহতদের উদ্ধার ও অগ্নি নির্বাপন কার্যক্রমের উপর এ মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় জামালপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.রবিউল ইসলাম আকন্দ,ওয়্যারহাউস ইন্সপেক্টর মো.দেলোয়ার হোসেন,লিডার মো.শহীদুল ইসলাম,শেরপুর ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো.নাছিম উদ্দিন,সরিষাবাড়ী ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর সুশান্ত কুমার দে মন্ডল এবং ইসলামপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো.মাজহারুল ইসলাম নেতৃত্ব দেন। মহড়ায় লিয়াজো অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন শেরপুর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো.আতিকুর রহমান। পরে মহড়ার তাৎপর্য তুলে ধরে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক।

