জামালপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনের মৃত্যুদন্ড
জামালপুরে এক গৃহবধূকে ধর্ষণের দায়ে দুইজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের মোবারক আলী খাঁ এর ছেলে আশকর আলী (৪০) ও আসমত আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো: ফজলুল হক জানান, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের এক গৃহবধূকে তার নিজ ঘরে আশকর আলী ও জাহিদুল ইসলাম ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারীর ছেলে বাদী হয়ে জামালপুর আদালতে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দীর্ঘদিন পর মামলার ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ আশকর আলী ও জাহিদুল ইসলামকে মৃত্যুদন্ড প্রদান করে আদালত। সেই সাথে প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা করেন বিচারক মুহাম্মদ আবদুর রহিম।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো: ফজলুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল।
-6a7754b0dc054.jpg)
