জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের নিয়ে এত ভয় কেন?
আওয়ামী আমলে এটা হয়েছে, ওটা হয়েছে, অমুকে এটা করেছে, তমুকে ওটা করেছে—এসব নিয়ে কিছু পিছিয়ে পড়া গোষ্ঠী ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যেসব কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে স্বৈরাচারকে নানাভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন, তাঁদের অবদানের মূল্যায়ন কয়জন করেছেন? বলুন তো, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন? পারবেন না। কারণ, সেই সৎ সাহস সবার নেই।
শাহজামান খান তুহিন সাহেব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর আনুগত্য নিয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বকে হৃদয়ে ধারণ করে শিক্ষা জীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ সৈনিক হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর দাবিয়ে বেড়িয়েছেন। জাতীয়তাবাদের পতাকা উড়াতে গিয়ে তাঁকে বহুবার বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। সেই ষড়যন্ত্র এখনো থেমে নেই। পরাজিত শকুনের দামামা এখনো আমরা দেখতে পাই।
শাহজামান খান তুহিন সাহেব আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছিলেন। এর একটি উদাহরণ আজ তুলে ধরতে চাই। মিজবাহ উজ্জামান চন্দন নামের একজন ফ্যাসিস্টের দোসর তৎকালীন সময়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তাদের একটি বিশাল তালিকা করেছিলেন। তাঁদের মূল লক্ষ্য ছিল জাতীয়তাবাদী আদর্শের মেধাবী ও বিচক্ষণ কর্মকর্তাদের পদোন্নতিতে বাধা দেওয়া এবং বিভিন্নভাবে নিগৃহীত করা। সেই তালিকার অগ্রভাগে ছিল জনাব শাহজামান খান তুহিন স্যারের নাম।
সেদিন আল্লাহর অশেষ কৃপায় তুহিন সাহেবের ক্ষতি করতে পারেনি তারা। কারণ, সেই ফ্যাসিবাদের শোচনীয় পরাজয় হয়েছে এবং শাহজামান খান তুহিন সাহেবরা বীরদর্পে এগিয়ে গেছেন। তাঁদের এই এগিয়ে যাওয়া কিছু শকুনের সহ্য হয়নি। তাই আবারও ষড়যন্ত্রের বীজ বপন শুরু হয়েছে।
কিন্তু এসব করে লাভ হবে না। কারণ, শাহজামান খান তুহিন সাহেবদের ত্যাগ ও অপমানের এমন অনেক স্মারক রয়েছে, যা আমাদের মাঝে প্রজ্বলিত শিখার মতো জ্বলছে। এসব অস্বীকার করার কোনো উপায় নেই।
আর তাঁর বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে যেসব বানোয়াট কথা বলা হচ্ছে, সেগুলো মূলত একটি মাস্টারপ্ল্যানের অংশ। কারণ, যারা এই মাস্টারপ্ল্যান করেছে, তারা জানে শাহজামান খান তুহিন সাহেব ডিজি থাকাকালে তাদের বিভিন্ন অনৈতিক স্বার্থ হাসিল করা সম্ভব নয়। এ কারণেই তাদের এত জ্বালাপোড়া।
কিন্তু সাধু সাবধান! তোমাদের অনৈতিক বিভিন্ন তদবির তিনি গ্রাহ্য করেননি বলে যে মাস্টারপ্ল্যান নিয়ে তোমরা এগিয়েছ, তা অচিরেই বিনষ্ট হবে। মানির মান আল্লাহ রাখেন।
শাহজামান খান তুহিন সাহেব যাতে তারেক রহমানের বিভিন্ন রোল মডেল প্রাণিসম্পদ খাতে বাস্তবায়ন করতে না পারেন, সে জন্যই পেছন থেকে ঠোকর দেওয়া হচ্ছে। অতএব, এসব করে কোনো লাভ হবে না।
আমরা বিশ্বাস করি, তুহিন স্যার প্রধানমন্ত্রী তারেক রহমানের সব রোল মডেল মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সাহেবের নিরলস প্রচেষ্টায় প্রাণিসম্পদ খাতে বাস্তবায়নে এগিয়ে নেবেন। এটাই আজকের শপথ।
