৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবায় নীলফামারীর ডিমলায় মাত্র ৬ জন চিকিৎসক
নীলফামারীর ডিমলা উপজেলায় ৩ লাখ মানুষের চিকিৎসা সেবা এখন মারাতœক সংকটে পড়েছে। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মাত্র ৬জন চিকিৎসক দিয়ে সেবা পরিচালিত হচ্ছে,এতে প্রতিদিন অসংখ্য রোগীরা ভোগান্তিতে পরছে। ২০১০ সালে নীলফামারীর ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হলেও, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এখানকার ৩লাখ ১৬ হাজার ৮৪৬ জন মানুষ এখনও কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা পাচ্ছে না।
স্বাস্থ্য কমপে¬ক্স সূত্রে জানা যায়,কমপে¬ক্সটিতে ৩২ জন চিকিৎসকের পদ অনুমোদিত থাকলেও বাস্তবে কর্মরত রয়েছেন মাত্র একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএন্ডএফপিও), একজন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং চারজন মেডিকেল অফিসার। ফলে বৃহৎ জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা অত্যান্ত অপ্রতুল। ফলে সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছেন না।
রোগী ও রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন নিয়ম অনুযায়ী, বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০মিনিট পর্যন্ত চিকিৎসক থাকার কথা। কিন্তু বাস্তবে দুপুর ১টার পর রোগীরা ডাক্তার পান না। এ সময়ে ভর্তি রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও তা কার্যকরভাবে হয় না। হাসপাতালে ভর্তি রোগীদের চিকিৎসা ও সেবার মান ভালো না। এখানে নিয়মিত ডাক্তার পাওয়া যায় না,ঔষধ পাওয়া যায় না, ্ঔষধ বাহির থেকে কিনতে হয়। বিদ্যুৎ চলে গেলে জেনারেটরের ব্যবস্থা নেই। ভোগান্তিতে পরে রোগীরা। কিছু চিকিৎসক হাসপাতালের বাইরে ব্যক্তিগত চেম্বার ও প্রসূতি রোগীদের সিজার অপারেশনে চলে যান।
রোগীর স্বজন মকবুল ইসলাম বলেন,পর্যাপ্ত চিকিৎসক না থাকায় অনেক সময় রোগীদেরকে ইমারজেন্সি সেবা পেতে অনেক ভোগান্তি পোহাতে হয়। যায়গার সংকটে মেঝেতে বা বারান্দায় শুয়ে থাকতে হয়, আবার অনেকেই চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হন।
ডিমলা সদর এলাকার বাসিন্দা ইলিয়াস হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এত বড় এলাকায় যদি মাত্র কয়েকজন ডাক্তার থাকেন, তাহলে আমরা যাব কোথায়? চিকিৎসা নিতে এসে শুধু হয়রানি আর অবহেলা পাচ্ছি। এখানে জরুরী আরও চিকিৎিসক দরকার।
টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকার বাসিন্দা আব্দুর রশিদ বলেন,ডিমলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা পাওয়া যায়। একটু বড় কোন সমস্যা হলেই পঠিয়ে দেওয়া হয় রংপুর হাসপাতালে। আমাদের যদি যথেষ্ট টাকা থাকতো, তাহলে এখানে না এসে সরাসরি রংপুরেই চিকিৎসা নিতে যেতাম।
ডিমলা উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডা: মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন,ওষুধ জনবল ও ডাক্তারের সংকট রয়েছে। তারপরও আমরা আমাদের সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা রোগীদের পর্যাপ্ত সেবা দিয়ে থাকি।

