জনতার হাতে আটক ইভটিজারকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত
জামালপুরে ইভটিজিং করার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জামালপুর সদর উপজেলার ১নং কন্দুয়া ইনিয়নের বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি। কারাদণ্ডপ্রাপ্ত ইভটিজার সজল মিয়া সদর উপজেলার কেন্দুয়া এলাকার শামিম বুইদা মিয়ার ছেলে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি জানান, ৯ সেপ্টেম্বর মঙ্গলবার বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে কেন্দুয়া এলাকার শামিম বুইদা মিয়ার ছেলে সজল মিয়া ও গোপালপুর এলাকার মানু মিয়ার ছেলে লাম দুই যুবক স্কুল চলাকালীন সময়ে ছাত্রীদের বিভিন্ন অশালীন ভাষায় কথা বলে ইভটিজিং করে। এঘটনায় ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পুলিশ সুপারের নিকট লিখত অভিযোগ করে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সজল মিয়া আবারো কলেজে প্রবেশ করে ইভটিজিং করলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনতা তাকে আটক করে রাখে।
খবর পেয়ে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় মাসের কারাদণ্ড দেন। বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমনুর করিম জানান, এর আগেও সজল মিয়া বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করেছে। আজ বৃহঃবার শিক্ষার্থী ও স্থানীয় জনতা ছেলেটিকে আটিক করে। পরে ইউএনও স্যার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকি বলেন, সজল মিয়া অপরাধের স্বীকারোক্তি দিয়েছে। এঘটনায় দণ্ডবিধি ১৮৬০ ও ৫০৯ ধারায় তাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। নারী শিক্ষার্থীদের উত্যক্তকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

