জামালপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির জেল
এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রবিবার (৭ সেপ্টম্বর) দুপুরে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। সেই সাথে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ আদালতের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তাকে আরো ২০,০০০ টাকা জরিমানা করেছে এবং ভুক্তভোগীকে এই টাকা দিতে হবে। দণ্ডিত ব্যক্তি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ঝালুর চর মধ্যপাড়া গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. খলিলুর রহমান (২৫)। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ আদালেেতর রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক জানায়, খলিলুর রহমান তার প্রতিবেশী দশম শ্রেণীর স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত এতে সে রাজী না হওয়ায় তাকে বিবাহ করিবে বলিয়া প্রলোভন দেখাইয়া প্রেম ভালবালাসার নামে অসৎ উদ্দেশ্য হাসিলের সুযোগ খুজিতে থাকে। অতঃ পর ঘটনার দিন ২০২০ সালের ৩০ মার্চ তারিখে খলিলুর রহমান ভুক্তভোগীকে বিবাহ করিবে বলিয়া জরুরী আলাপ করার কথা বলিয়া আসামীর ঘরের মধ্যে ডাকিয়া নিয়া দরজা বন্ধ করিয়া দেয় এবং সেখানে ভুক্তভোগী মেয়েকে জাবরাইয়া ধরিয়া বুকে ও স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। তখন ভুক্তভোগী মেয়ের ডাক চিৎকার করে এবং এতে কেহ আগাইয়া না আসিলে নিজেই ধস্তাধস্তি করিয়া নিজেকে ছাড়াইয়া দরজা খুলিয়া বাহিরে আসিয়া রক্ষা পায়। এরপর তিনি তাহার বাবাকে এং প্রতিবেশীর নিকট বিস্তারিত বলে। ইহা শুনিয়া এবং সেবা সুশ্রষা করিয়া ভালো করিয়া ভুক্তভোগীর বাবা খলিলুর রহমানের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বিচানের জন্য মামলাটি আসিলে বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৮ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে দোষী সাব্যস্ত করেন এবং এই রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. এবং তাকে সহায়তা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এডভোকেট রেজিনা আকতার এ.পি.পি.। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট জামিল হাসান তাপস।

