জামালপুরে স্ত্রী নির্যাতনের অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনের কারাদণ্ড
যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগে তিনজনকে দোষী সাব্যস্ত করে রবিবার ( ৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের প্রত্যেককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। আদালতের বিচারক তাদের প্রত্যেককে ২০,০০০ টাকা জরিমানা করে ভুক্তভোগীকে টাকা দিতে নির্দেশ দিয়েছে। দণ্ডিত ব্যক্তিরা হলেন শেরপুর জেলার জঙ্গলদি গ্রামের জামসেদ আলী, তার বাবা মো. আব্দুস সোবহান এবং তার ভাইয়ের স্ত্রী নাছি বেগম।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনাল-১ আদালেেতর রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট মোঃ ফজলুল হক জানায়, জামসেদ আলী ২০১৩ সালের ১৭ মার্চ জামালপুর সদর উপজেলার চরপাড়া গ্রামে কোকিলা বেগমকে বিয়ে করেন। বিয়ের সময় জামসেদ ৫০ হাজার টাকা যৌতুক পান। পরবর্তীতে জামসেদ আরো দুই লাখ টাকা দাবি করে, কোকিলা বেগম তা দিতে ব্যর্থ হন। এরপর দোষী ব্যক্তিরা ২০১৪ সালের ৩১ অক্টোবর তারিখে কোকিলাকে যৌতুক এর জন্য খুন করার উদ্দেশ্য গলা টিপে শ্বাস রুদ্ধ করার চেষ্টা করিয়া করে এবং লাঠি দিয়া মাথায় আঘাত করে নির্যাতন করে।
ঘটনার পর কোকিলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলা দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৪ জন রাষ্ট্রপক্ষের সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি পরীক্ষা করার পর তাকে দোষী সাব্যস্ত করেন এবং রায় দেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, এডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. এবং তাকে সহায়তা করেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর এডভোকেট রেজিনা আকতার এ.পি.পি.। আসামী পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোঃ মুক্তার হোসেন।

-68bde3624068d.jpg)