অধ্যক্ষ আব্দুল হাই আল হাদীকে সংবর্ধনা দিল বিএনসিসি আশেক মাহমুদ কলেজ প্লাটুন

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৬ |   

জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও  সি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের কোম্পানি কমান্ডার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লেঃ প্রফেসর মো: আব্দুল হাই আলহাদী  অধ্যক্ষ পদে পদায়ন জনিত সংবর্ধনা ও পদোন্নতিপ্রাপ্ত  ক্যাডেটদের

রেংবেজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে সরকারি আশেক মাহমুদ  কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ শওকত আলম মীর,সি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের কোম্পানি কমান্ডার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লে ও সরকারি জহেদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আব্দুল হাই আলহাদী, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল জাবের, কলেজের বিএনসিসির প্লাটুন কমান্ডার মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক ক্যাডেট আন্ডার অফিসার সাংবাদিক ফজলে এলাহী মাকাম, মোহাম্মদ ইউনুস সহ আরো অনেকে।

এ সময় জ্ঞান শৃঙ্খলা সেবা এই মূলনীতিতে বিশ্বাসী বিএনসিসির ক্যাডেটদের দেশ মাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করে, দেশের যেকোনো দুর্যোগে ও বহিঃশত্রুর আক্রমণে দেশকে রক্ষা করার পাশাপাশি একটি আধুনিক সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গঠনে চৌকোশ ক্যাডেটদের অগ্রণী ভূমিকা পালনের জন্য আহ্বান  জানানো হয়। পরে  সরকারি আশেক মাহমুদ কলেজের বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার ও সি কোম্পানি, ৫ বিএনসিসি ব্যাটালিয়ন, রমনা রেজিমেন্টের কোম্পানি কমান্ডার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ২/লেঃ প্রফেসর মো: আব্দুল হাই আলহাদী  সরকারি জাহিদা শফির মহিলা কলেজের অধ্যক্ষ পদে পদায়ন হওয়ায় সংবর্ধনা প্রদান  ও বিএনসিসি পদোন্নতিপ্রাপ্ত ক্যাডেটদের রেংবেজ পরিধান করানো হয়।


মন্তব্য লিখুন :


আরও পড়ুন