জামালপুরে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
জামালপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বুধবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় বিজ্ঞ পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক এর সভাপতিত্বে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত কনফারেন্স এ উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদ্বয়, চীফ লিগ্যাল এইড অফিসার, পুলিশ সুপার পি. বি. আই, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক, বিভাগীয় প্রধান ফরেনসিক বিভাগ, সহকারী কমিশনার, সকল অতিরিক্ত/সহকারী পুলিশ সুপার, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারন সম্পাদক, সকল উপজেলার স্বাস্থ্য কর্মকতা, বিজ্ঞ পি.পি, জেল সুপার, অতিরিক্ত পি.পি, কোর্ট পুলিশ পরিদর্শক, সকল থানার অফিসার ইনচার্জ (ও,সি), পরিদর্শক মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর, জেলা প্রবেশন অফিসার।
উক্ত কনফারেন্সে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দৃঢ়তার সাথে নির্দেশ প্রদান করেন যে, দ্রুততা ও স্বচ্ছতার সাথে বিচারকার্য পরিচালানোর জন্য বিচার কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট সকলকে সত্যতা ন্যায় ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করতে হবে। আমাদের সকলের খেয়াল রাখতে হবে যে, আমাদের কোন অফিস কিংবা আদালতে বিচার প্রার্থী জনগণ যেন কোন প্রকার হয়রানির শিকার না হয়।তদন্তাধীন মামলা সমূহের দ্রুত তদন্ত পূর্বক রিপোর্ট প্রেরণ করার জন্য তদন্তকারী কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। এছাড়া সাজাপ্রাপ্ত আসামীরে বিরুদ্ধে ইস্যুকৃত গ্রেফতারি পরওয়ানা নির্ধারিত সময়ের মধ্যে তামিল করার জন্য নির্দেশ প্রদান করেন। এ সভায় মহামান্য সুপ্রীমকোর্ট এর নির্দেশনা মোতাবেক আদালত ও বিচারকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও উম্মুক্ত আলোচনায় উঠে আসা তদন্ত ও বিচার কার্যক্রমে বিদ্যমান সমস্যা নিরসনে বিজ্ঞ চীফ জুডিসিয়ার ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল হক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।