হোটেল ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত

রেনেসন্স ঢাকা গুলশানে প্রথম বাংলাদেশি জেনারেল ম্যানেজার মো. আল আমিন

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ |   
মো. আল আমিন

বাংলাদেশের হসপিটালিটি খাতে নতুন এক ইতিহাস রচিত হলো। রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. আল আমিন। এর মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় ম্যারিয়ট ইন্টারন্যাশনালের প্রথম বাংলাদেশি জেনারেল ম্যানেজার হওয়ার গৌরব অর্জন করলেন তিনি।

দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক হোটেল ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন মো. আল আমিন। ক্যারিয়ারের শুরু থেকে তিনি ধারাবাহিকভাবে অপারেশন, অতিথি অভিজ্ঞতা ব্যবস্থাপনা এবং নেতৃত্বের দক্ষতায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বের নানা প্রান্তের খ্যাতনামা হোটেল ব্র্যান্ডে কাজ করার অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে গত সাত বছরেরও বেশি সময় ধরে ম্যারিয়ট ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত থেকে তিনি কেবল কর্পোরেট কাঠামোর ভেতরেই নয়, বরং বহুজাতিক টিম পরিচালনার ক্ষেত্রেও নিজেকে প্রমাণ করেছেন।

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল কর্তৃপক্ষের বিশ্বাস, তার নেতৃত্বে হোটেলটি আরও এগিয়ে যাবে নতুন সাফল্যের পথে। দেশীয় পেশাজীবী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্বের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের হসপিটালিটি খাতের জন্যও এক গর্বের মাইলফলক।

রেনেসাঁস ঢাকা গুলশান: শহরের প্রাণকেন্দ্রে বিলাসী অভিজ্ঞতা

ঢাকার অভিজাত এলাকা গুলশানে অবস্থিত রেনেসন্স ঢাকা গুলশান হোটেল ব্যবসায়িক ও অবসর ভ্রমণকারীদের জন্য একটি আধুনিক ও পরিশীলিত গন্তব্য। সমসাময়িক স্থাপত্যশৈলী, বিলাসবহুল আবাসন, বিশ্বমানের খাবার এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এটি এখন রাজধানীর অন্যতম আকর্ষণীয় হোটেল। রেনেসাঁ ব্র্যান্ডের প্রতিশ্রুতিই হলো অতিথিদের জন্য ভিন্নধর্মী, স্মরণীয় এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করা। মো. আল আমিনের নেতৃত্বে হোটেলটির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই আশাবাদী শিল্প বিশেষজ্ঞরা। তারা মনে করছেন, এ নিয়োগ শুধু রেনেসন্স ঢাকা নয়, বরং বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নয়নের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে। আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন রেনেসন্স ঢাকার অফিসিয়াল ওয়েবসাইট : www.renaissancedhakagulshan.com - এ।


মন্তব্য লিখুন :