ডাকসু ও হল সংসদে ভোটগ্রহণ শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ভোট চলবে। এর আগে সবার উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করা হয়।
এবার ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৬২ জন ছাত্রী। এবারের নির্বাচনে ব্যালটের আকারও বড় হয়েছে—ডাকসুর ব্যালট থাকছে পাঁচ পৃষ্ঠার, আর হল সংসদে এক পৃষ্ঠার ব্যালট ব্যবহার হচ্ছে।
ভোট শুরুর পর থেকেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই একে গণতান্ত্রিক চর্চার গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।
-68bf23343c21b.jpg)
-68c003190c195.jpg)