ভোট কেন্দ্রে আমাদের ‘এতিমের মতো’ দাঁড় করানো হয়েছে: আবিদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। মঙ্গলবার মধুর ক্যান্টিনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন ভোট কেন্দ্রে গেলে প্রার্থীদের এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং তাদের সময় নষ্ট করা হয়েছে।
আবিদুল আরও জানান, রোকেয়া হলের এক শিক্ষার্থী তাদের অভিযোগ জানিয়েছেন যে, নির্বাচনী ব্যালোটপেপারে আগে থেকেই কিছু প্রার্থীর নামে ক্রস চিহ্ন দেওয়া ছিল। এটি শুধু রোকেয়া হলে সীমাবদ্ধ ছিল না; একই ধরনের ঘটনা ঘটেছে অমর একুশে হলের ভোট কেন্দ্রেও। প্রার্থী অনুসন্ধান করতে গেলে কেন্দ্রীয় কর্মকর্তারা জানাতে পারেননি কীভাবে এমন হয়েছে।
তিনি বলেন, “দুইটি কেন্দ্রে প্রমাণ পেয়েছি, তাই অনুমান করা যায় অন্যান্য কেন্দ্রেও এমন ঘটনা ঘটেছে। আমরা জানি না ঠিক কতগুলো ব্যালোটে এমন চিহ্ন দেওয়া হয়েছে, তবে এটি নিশ্চিত যে প্রক্রিয়ায় অস্বাভাবিকতা রয়েছে।”

