ডাকসু নির্বাচন: নিউমার্কেটের সড়কে বিএনপি একপাশে, জামায়াত অন্যপাশে

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ |   
সংগৃহীত আলোকচিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে সোমবার সকাল থেকে নীলক্ষেত, কাটাবন ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বেড়েছে। বিশ্ববিদ্যালয়ের বাইরেরও অনেক লোক সেখানে উপস্থিত থাকলেও তাদের সবাই ভোটার নন। কেউ কেউ নিজেদের কেবল উৎসুক জনতা হিসেবে পরিচয় দিলেও প্রত্যক্ষদর্শীরা বলছেন, উপস্থিত অধিকাংশই রাজনৈতিক দলের কর্মী বা সমর্থক।

এদিন নীলক্ষেত এলাকায় মুক্তি ও গণতন্ত্র তোরণ থেকে নিউমার্কেটমুখী সড়কের দুই পাশে আলাদা অবস্থান নিতে দেখা যায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের। সড়কের বাম পাশে বিএনপির, আর ডান পাশে জামায়াতের কর্মীরা দাঁড়িয়ে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। তবে সেখানে কোনোরকম উত্তেজনা বা অস্থিরতা দেখা যায়নি। সমবেতদের দূরে সরিয়ে রাখতে পুলিশের তৎপরতা দেখা গেছে।

সূত্র: বিবিসি বাংলা


মন্তব্য লিখুন :