জামালপুরে ২২৭ দূর্গাপূজার নিরাপত্তায় ৩৫ বিজিবি - লেঃ কর্নেল হাসানুর রহমান পিএসসি
জামালপুরে ২২৭টি মন্ডপে দুর্গা পূজা উপলক্ষে ৩৫ বিজিবির পক্ষ থেকে নিরাপত্তা জোরদার ও পূজা উদযাপন কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি শহরের দয়াময়ী মন্দির, ঠাকুরবাড়ি মন্দির, দুর্গাবাড়ী মন্দির, ত্রিনয়নী মন্দির সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করার পাশাপাশি দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ও নিরাপত্তার জোরদার করতে প্রশাসনের পাশাপাশি নিরাপত্তার জন্য ৩৫ বিজিবির পক্ষ থেকে সার্বিক ব্যবস্থাপনা রয়েছে বলে উল্লেখ করেন। এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধেও কাজ করছে বলে ৩৫ বিজিবির পক্ষ থেকে জানানো হয়।