জামালপুরে পূজা মন্ডপ পরিদর্শন করলেন ৩৫ বিজিবি
জামালপুরে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ-৩৫ বিজিবি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের দয়াময়ী মোড় এলাকায় প্রায় ৩ শত ২৮ বছর পুরনো শ্রী শ্রী রী দয়াময়ী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শনে যান বর্ডার গার্ড বাংলাদেশ-৩৫ (বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। প্রতি বছরই বিজিবি এই দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবারও আমরা একইভাবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আজকে নিরাপত্তামূলক ব্যবস্থার সার্বিক বিষয়গুলো দেখার উদ্দেশ্যেই আমরা পরিদর্শনে এসেছি। আসে দেখলাম আমাদের নিরাপত্তার যে সার্বিক পরিস্থিতি তা অসন্তুষ্টজনক খুবই ভালো। আমরা প্রতি বছর মূলত টহল কার্যক্রম পরিচালনা করি। এবার আমরা টহলের এবং প্রত্যেকটা মন্ডপে আমাদের গোয়েন্দা নজরদারির পাশাপাশি ফিজিক্যাল প্রেজেন্স নিশ্চিত করবো। আশা করি আমরা এবার খুব নির্বিঘ্নে সুন্দর-সুষ্ঠু পরিবেশে পুজো উদযাপন সম্পন্ন করতে সক্ষম হবো।