ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ ঢাকতে শিবিরের বিরুদ্ধে নাটক: ফরহাদ

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ |   
সংগৃহীত আলোকচিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অমর একুশে হলে আগে থেকে ব্যালট বাক্স ভরে রাখার অভিযোগ উঠেছে। এ অভিযোগ ঢাকতে তাদের প্যানেলের বিরুদ্ধে বানোয়াট অভিযোগের নাটক করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এস এম ফরহাদ। টিএসসি কেন্দ্রে আগে থেকে সাদিক কায়েম ও ফরহাদের ব্যালটে সিল মারা ছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়ার প্রসঙ্গে এই মন্তব্য করেন ফরহাদ। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে টিএসসি চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন এস এম ফরহাদ। তিনি বলেন, ইউল্যাব কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেলের একজন এজেন্টকে বের করে দেয়া হয়েছে। অমল একুশে হলে আগে থেকেই ছাত্রদলের সিল মারা ব্যালট বাক্স ভর্তি করে রাখা হয়েছে। ফরহাদ বলেন, একুশে হলের কারচুপির অভিযোগ ঢাকতেই টিএসসি কেন্দ্রে আমাদের নামে অপপ্রচার নাটক মঞ্চস্থ করা হয়েছে। তিনি মিথ্যা অভিযোগকারীদের গ্রেফতারের দাবি জানান।



মন্তব্য লিখুন :