টিএসসিতে নির্বাচনী কর্মকর্তার সঙ্গে ছাত্রদল নেতাদের উত্তপ্ত বাক্য বিনিময়

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ |   
সংগৃহীত আলোকচিত্র

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের বাগবিত-ার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, সেই কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা ছাত্রশিবির-সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ বেশ কয়েকজন। তারা সেখানে নির্বাচনী কর্মকর্তা সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূইয়ার সঙ্গে বাগবিত-ায় জড়ান। সেখানে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান। ছাত্রদল নেতারা অভিযোগ করেন, নির্বাচনী কর্মকর্তারা শিবির প্যানেলের পক্ষে কাজ করছেন। কেন্দ্রে শিবির কর্মীরা ভোটারদের টোকেন ধরিয়ে দিচ্ছেন। একপর্যায়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেন।



মন্তব্য লিখুন :