ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার সব ক্লাস-পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার : | প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৫ |   

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব ক্লাস ও পরীক্ষা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে না। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ সেপ্টেম্বর (বুধবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সারাদিন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও ফল ঘোষণাকে ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল গড়াতেই বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


মন্তব্য লিখুন :