জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি | প্রকাশিত: ২ ঘণ্টা আগে | আপডেট: ২ ঘণ্টা আগে |   

স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম।  আজ বৃহঃবার (৮ অক্টোবর) দুপুরে বিগত ২০১২ সালে স্ত্রীকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আজ বৃহঃ বার দুপুরে এই রায় ঘোষণা করা হয় পাশাপাশি আদালত দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হেন বলে তিনি রায়ে উল্লেখ করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. জাহাঙ্গীর (৩০), তিনি জেলার ইসলামপুর উপজেলার গাওকুড়া গ্রামের বাসিন্দা মো. ওয়াহেদ আলীর ছেলে। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক পি,পি জানায়, গত ২০০৭ সালের ২৯ ডিসেম্বর কুমিল্লার মেঘনা উপজেলার নলচির গ্রামের মো. আমান উল্লাহর মেয়ে লাইজুকে বিয়ে করেন মো. জাহাঙ্গীর।

বিয়ের পর লাইজু ইসলামপুরের গাওকুড়া গ্রামে স্বামীর বাড়িতে বসবাস শুরু করেন। বিয়ের পর থেকেই যৌতুকলোভী জাহাঙ্গীর ২ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। লাইজুর বাবা-মা সেই টাকা দিতে ব্যর্থ হওয়ায় জাহাঙ্গীর তার ওপর নিষ্ঠুর আচরণ শুরু করেন।

২০১২ সালের ২ ডিসেম্বর সকালে জাহাঙ্গীর লোহার রড দিয়ে লাইজুকে নির্মমভাবে মারধর করেন এবং শ্বাসরোধ করে হত্যা করেন। হত্যার পর জাহাঙ্গীর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন।

এই হত্যাকাণ্ডের পর লাইজুর বাবা মো. আমান উল্লাহ জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম রাষ্ট্রপক্ষের ৮ জন সাক্ষী ও অন্যান্য প্রাসঙ্গিক নথিপত্র পর্যালোচনা করে জাহাঙ্গীরকে পেনাল কোর্ড এর ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেন এবং তার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করেন। সেইসাথে আদালত দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে তাকে ৫ লাখ টাকা জরিমানাও করেছেন। জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হেন বলে তিনি রায়ে উল্লেখ করেন।  আদালত একই মামলায় অপর দুজনকে খালাস দিয়েছেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী অ্যাডভোকেট মো: ফজলুল হক পি.পি. ও আাসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান।


মন্তব্য লিখুন :