ডাকসুর ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যায় দিয়ে প্রত্যাখ্যান আবিদুল
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণার পরপরই তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান। বুধবার রাত আড়াইটার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ফলাফলকে “পরিকল্পিত প্রহসন” আখ্যা দিয়ে বর্জনের ঘোষণা দেন।
আবিদুল লিখেছেন, “পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরই অনুমান করেছিলাম। এখন নিজেদের মতো সংখ্যা বসিয়ে নিন। আমি এই সাজানো নাটক প্রত্যাখ্যান করছি।”
এর আগে রাতেই ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। টিএসসিতে উপস্থিত থেকে অভিযোগ করেন, “যে বাক্সগুলোকে আগে খালি বলা হয়েছিল, গণনার সময় দেখা গেল সেগুলো ব্যালটে পূর্ণ। এই নির্বাচনে যে কারচুপি হয়েছে, তা হাসিনা আমলের ভোটকেও ছাড়িয়ে গেছে।”

